প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের উপহার সামগ্রী বিতরণ

হজ যাত্রীদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষ থেকে হজ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক, সিআরও এবং চিফ অব ইসলামিক ব্যাংকিং মো: জাকির হোসেন মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং ‘তাকওয়া’-এর সৌজন্যে গত শুক্রবার (১৭ এপ্রিল) আশকোনা হজ ক্যাম্পে প্রথম হজ ফ্লাইটের যাত্রীদের মাঝে হজ উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে এই কার্যক্রম উদ্বোধন করেন।

রবিবার (১৯ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এ সময় মার্কেন্টাইল ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান, ডেপুটি চিফ অব ইসলামিক ব্যাংকিং ও ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান সরকারসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে সম্মানিত হাজীদের নিরাপদ হজযাত্রা ও সুস্বাস্থ্য কামনাসহ মহান আল্লাহর নিকট তাদের পবিত্র হজ কবুল হওয়ার জন্য দোয়া করা হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.