দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২–১৬ এপ্রিল) লেননদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটির ইউনিটদর বেড়েছে ৩০ দশমিক ১৯ শতাংশ বা ১ টাকা ৬০ পয়সা।
দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মীর আখতার হোসেন। কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩০ শতাংশ।
অন্যদিকে সপ্তাহজুড়ে ২৬ দশমিক ০৯ শতাংশ বৃদ্ধির পর দর বৃদ্ধির এ তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে পিপলস লিজিং ফাইন্যান্স।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ইন্স্যুরেন্স , পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, ডেল্টা স্পিনিং, ফাস ফাইন্যান্স, গোল্ডেন সন এবং এইচএফএল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.