লেবানন-ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, দুই দেশ ১০ দিনের একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর আল জাজিরার

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে এক পোস্টে বলেন, তিনি লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট জানান, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দুই নেতা ৫টা (ইস্টার্ন টাইম) থেকে ১০ দিনের যুদ্ধবিরতি শুরু করতে সম্মত হয়েছেন।

ট্রাম্প আরও বলেন, মঙ্গলবার (১৪ এপ্রিল) ওয়াশিংটনে ৩৪ বছর পর প্রথমবারের মতো লেবানন ও ইসরায়েলের মধ্যে সরাসরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা দুই দেশের সঙ্গে সমন্বয় করে স্থায়ী শান্তি নিশ্চিত করতে কাজ করেন।

ট্রাম্প দাবি করেন, বিশ্বে এর আগে তিনি ৯টি সংঘাত সমাধান করেছেন এবং এটিকে তিনি তার দশম সফলতা হিসেবে দেখতে চান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.