যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা চালাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র

চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে বিবিসিকে জানিয়েছেন একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা।

আগামী ২২ এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। কিন্তু দু’পক্ষ এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

‘একটি চুক্তিতে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে’- বলেন মার্কিন ওই কর্মকর্তা।

বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর খবরটি নিশ্চিত করেননি তেহরান।

বিবিসির তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে, তবে এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন, ইরান সমঝোতায় পৌঁছাতে আন্তরিক বলে তিনি নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রাখা যেতে পারে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.