মার্কিন নৌ অবরোধ থাকলে ৩ সাগরে জাহাজ চলাচলে বাধার হুমকি ইরানের

মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের নৌ অবরোধ অব্যাহত রাখলে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ওমান সাগরে জাহাজ চলাচলে বাধা দেওয়ার হুমকি দিয়েছে ইরান।

বুধবার এই হুমকি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর সমন্বয়কারী সর্বোচ্চ অপারেশনাল কমান্ড খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার আলী আবদুল্লাহি।

অবরোধ অব্যাহত রেখে ‘ইরানের বাণিজ্যিক জাহাজ ও তেল ট্যাংকারের জন্য নিরাপত্তাহীনতা’ তৈরি করলে সেটি “যুদ্ধবিরতি লঙ্ঘনের সূচনা করবে” বলেও মন্তব্য করেছেন তিনি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.