সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৫ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ১ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে মীর আক্তার হোসেন লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৭১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড, নাহি অ্যালুমিনিয়াম কোম্পোসাইট প্যানেল, গোল্ডেন সন, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, ইফাদ অটোস পিএলসি ও পাইওনিয়ার ইন্সুরেন্স পিএলসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.