ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরোপের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে ইসরায়েল সমর্থন করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি জানান, পাকিস্তান থেকে ফেরার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স তাকে ইরানের সঙ্গে হওয়া আলোচনার বিষয়ে অবহিত করেছেন। তবে সেই আলোচনা কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টকম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে পারস্য উপসাগর ও ওমান সাগরে অবস্থিত ইরানের বন্দরগুলোর দিকে যাওয়া নৌযানের ওপর (বাংলাদেশ সময় আজ রাত ৮টা থেকে) অবরোধ কার্যকর করা হবে।
এদিকে ইরান বলছে, হরমুজ প্রণালির দিকে কোনো সামরিক জাহাজ অগ্রসর হলে সেটিকে তারা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.