হরমুজ প্রণালি অবরোধের হুমকির জবাবে ইরানের প্রতিক্রিয়া

হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দরগুলো অবরোধ করার মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় ইরান বলেছে, তারা ‘ মার্কিন হুমকির মুখে নতি স্বীকার করবে না’।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পাকিস্তানে শান্তি আলোচনার সময় উভয় পক্ষই ‘একটি সমঝোতার খুব কাছাকাছি’ ছিল, কিন্তু আলোচনায় তেহরান ‘সর্বোচ্চ চাপ, ক্রমাগত শর্ত পরিবর্তন এবং অবরোধের’ সম্মুখীন হয়েছে।

এদিকে, শান্তি-আলোচনার নেতৃত্বদানকারী ইরানের স্পীকার মোহাম্মদ বাঘের গালিবাফ মার্কিন অবরোধের ঘোষণার প্রতিক্রিয়া জানিয়ে এক্স (সাবেক টুইটার) – এ এক পোস্টে লিখেছেন, বর্তমান জ্বালানি তেলের দাম উপভোগ করে নিন। আপনাদের এই তথাকথিত ‘অবরোধের’ কারণে শীঘ্রই আপনারা চার বা পাঁচ ডলারের পেট্রোলের অভাব বোধ করবেন।

এই পোস্টে তেলের দাম আরও বাড়ার ইঙ্গিত বোঝা যায়। গালিবাফ এর আগেও বলেছিলেন যে, ইরান ‘হুমকির চাপে আত্মসমর্পণ করবে না’।

হরমুজ প্রণালিতে ‘সমস্ত জাহাজ’ অবরোধ করার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে, ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এই জলপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.