মাদানী এভিনিউতে বিওয়াইডি’র নতুন শোরুম উদ্বোধন
বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকল (এনইভি) নির্মাতা বিওয়াইডি আজ ঢাকার মাদানী এভিনিউ (১০০ ফিট, ভাটারা)-এ তাদের নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।
রবিবার (১২ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশে বিওয়াইডি’র একমাত্র পরিবেশক সিজি রানার বিডি লিমিটেড-এর সম্মানিত ডিলার পার্টনার অটো ফিক্স লিমিটেড-এর মাধ্যমে এই শোরুমটি পরিচালিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব শিমুল বিশ্বাস এবং সিজি রানার বাংলাদেশ-এর চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, অটো ফিক্স লিমিটেড-এর চেয়ারম্যান জনাব লুৎফর রহমান এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব রাজ ঘোষ।
উদ্বোধনী বক্তব্যে জনাব হাফিজুর রহমান খান বলেন, মাদানী এভিনিউতে এই শোরুম চালু করা ঢাকার প্রাণকেন্দ্রে পরিবেশবান্ধব ও বিশ্বমানের অটোমোবাইল প্রযুক্তি পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০৩০ সালের মধ্যে দেশে ৩০ শতাংশ বৈদ্যুতিক যানবাহন নিশ্চিত করার যে লক্ষ্য সরকার নির্ধারণ করেছে, সিজি রানার বিডি সেই লক্ষ্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন অটো ফিক্স লিমিটেড-এর চেয়ারম্যান জনাব লুৎফর রহমান। তিনি জানান, শোরুমটি গ্রাহকদের জন্য আধুনিক ও পেশাদার সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুত করা হয়েছে। এখানে ইলেকট্রিক ভেহিকল (ইভি) এবং সুপার প্লাগ-ইন হাইব্রিড (পিএইচইভি) প্রযুক্তির যানবাহনের বিক্রয় ও বিক্রয়োত্তর সেবা প্রদান করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিওয়াইডি বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। অতিথিরা বিওয়াইডি’র ফ্ল্যাগশিপ মডেল বিওয়াইডি সিল, দেশের প্রথম সুপার প্লাগ-ইন হাইব্রিড বিওয়াইডি সিলিয়ন সিক্স এবং বিওয়াইডি অ্যাটো থ্রি পরিদর্শন করেন।
বিওয়াইডি বিশ্বের শীর্ষ নিউ এনার্জি ভেহিকল প্রদানকারী প্রতিষ্ঠান, যা তাদের পেটেন্টকৃত ব্লেড ব্যাটারি প্রযুক্তির জন্য সুপরিচিত। বাংলাদেশে সিজি রানার বিডি লিমিটেড-এর মাধ্যমে বিওয়াইডি চার্জিং অবকাঠামো ও সার্ভিস নেটওয়ার্ক সম্প্রসারণে কাজ করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.