সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে স্টান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৮৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে রিলায়েন্স ইন্স্যুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৮৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইন্সুরেন্স পিএলসির দর বেড়েছে ৯ দশমিক ৮৩ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফনিক্স ইন্স্যুরেন্স, ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, গোল্ডেন সন, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো, বিডি অটোকার, বিডি থাই ফুড ও প্যারামাউন্ট টেক্সটাইল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.