শান্তি আলোচনা শেষ হওয়ার পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধবিরতি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন।
ইসহাক দার বিবৃতিতে বলেছেন, (যুক্তরাষ্ট্র ও ইরান) পক্ষগুলোর জন্য যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখা অপরিহার্য।
এক্স-এ প্রকাশিত ওই পোস্টে বলা হয়েছে, আমরা আশা করি যে, উভয় পক্ষ ওই সমগ্র অঞ্চল এবং এর বাইরেও টেকসই শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য ইতিবাচক মনোভাব নিয়ে কাজ চালিয়ে যাবে।
পোস্টটির শেষে পাকিস্তান জানিয়েছে, সামনের দিনগুলোতে তারা দুই পক্ষের মধ্যে সংলাপ সহজতর করতে ভূমিকা পালন করে যাবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.