বাংলাদেশি রোগীরা এখন থেকে থাইল্যান্ডের মেডপার্ক হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিতে পারবেন। ৫৫০ শয্যার এই মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালটি নিউজউইকের “ওয়ার্ল্ডস বেস্ট হসপিটালস” তালিকায় বিশ্বের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর একটি। উন্নত চিকিৎসা ফলাফল, রোগীসেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উদ্ভাবনে উৎকর্ষতার জন্য এটির আলাদা সুনাম রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
লিড গোল্ড সার্টিফায়েড অবকাঠামো এবং বিশ্বখ্যাত বিশেষজ্ঞদের সমন্বয়ে পরিচালিত এই হাসপাতালটি জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল (জেসিআই) দ্বারা স্বীকৃত এবং জটিল ও সংকটাপন্ন রোগের চিকিৎসায় বিশেষভাবে পরিচিত। হাসপাতালটির উল্লেখযোগ্য সংখ্যক চিকিৎসক যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান ও অস্ট্রেলিয়ায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং ৪০টিরও বেশি বিশেষায়িত বিভাগে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত “মিট দ্য প্রেস” অনুষ্ঠানে হাসপাতালটির আধুনিক ডায়াগনস্টিক ও চিকিৎসা সেবা—বিশেষ করে জটিল রোগের চিকিৎসা—এবং বাংলাদেশি রোগীরা কীভাবে এসব সুবিধা গ্রহণ করতে পারবেন তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি।
অনুষ্ঠানে প্রেজেন্টেশন প্রদান করেন হাসপাতালটির বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ—ডা. বিরাট পিনিয়োপানিত (ইন্টারনাল মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ইংইউট কন্থারারাত (রেডিয়েশন অনকোলজিস্ট) এবং ডা. উইউইট সাঙ্গুয়ানওয়ান (অর্থোপেডিক সার্জন)। হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং (বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা) বিভাগের ম্যানেজার কাজী শাহরিন সাইফ বাংলাদেশি রোগীদের জন্য প্রদত্ত সুবিধাসমূহ তুলে ধরেন।
তিনি জানান, বাংলাদেশি রোগীদের জন্য মেডপার্ক হাসপাতালে একটি বিশেষ হেল্প ডেস্ক রয়েছে, যেখানে ১০ জনের বেশি বাংলা ভাষাভাষী কো-অর্ডিনেটর অনুবাদ ও অন্যান্য সহায়তা প্রদান করেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রামে হাসপাতালটির রেফারেল অফিস রয়েছে, যা রোগীদের চিকিৎসা সমন্বয়, ভ্রমণ ব্যবস্থাপনা এবং চিকিৎসা-পরবর্তী সেবা নিশ্চিত করতে সহায়তা করে।
গুরুতর অসুস্থ বাংলাদেশি রোগীদের জন্য হাসপাতালটি এয়ার অ্যাম্বুলেন্স সেবাও প্রদান করে। উন্নত আইসিইউ সুবিধাসম্পন্ন এই অ্যাম্বুলেন্সগুলোতে কাজ করে আন্তর্জাতিক রোগী পরিবহনে অভিজ্ঞ বিশেষজ্ঞ দল।
মেডপার্ক হাসপাতালটি ব্যাংককের কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় রামা রোডে, সুখুমভিত ২১-এর নিকটে অবস্থিত। ২৫ তলা বিশিষ্ট নিজস্ব অত্যাধুনিক ভবনে প্রায় ৯০ হাজার বর্গমিটার এলাকা জুড়ে হাসপাতালটির কার্যক্রম পরিচালিত হয়। এখানে পিইটি-সিটি, থ্রি টেসলা এমআরআই, ২৫৬-স্লাইস সিটি, স্পেক্ট-সিটি, নিউক্লিয়ার মেডিসিন ইমেজিং, লিনাক-ভিত্তিক রেডিয়েশন থেরাপি এবং হাইব্রিড অপারেশন থিয়েটারের মতো আধুনিক প্রযুক্তি রয়েছে।
আইসিইউ ও সিসিইউ সেবায় মেডপার্কের বিশেষ দক্ষতা রয়েছে, যেখানে সংকটাপন্ন রোগীদের জন্য একজন রোগীর বিপরীতে একজন নার্স নিয়োজিত থাকেন। ক্যানসার চিকিৎসা হাসপাতালটির অন্যতম প্রধান ফোকাস। বিভিন্ন ধরনের ক্যানসারের জন্য জেনেটিক টেস্টিং সুবিধা রয়েছে, যা প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিকল্পনায় সহায়তা করে। চিকিৎসা পদ্ধতিতে অন্তর্ভুক্ত রয়েছে কেমোথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, রেডিওথেরাপি, প্রোস্টেট ক্যানসারের জন্য ব্র্যাকিথেরাপি এবং বোন ম্যারো ও কিডনি প্রতিস্থাপন।
কার্ডিওলজি বিভাগে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে জটিল হৃদরোগের চিকিৎসা দেওয়া হয়। কার্ডিয়াক স্ক্রিনিং, বাইপাস সার্জারি, ভালভ প্রতিস্থাপন, আইভিইউএসসহ পিসিআই স্টেন্টিং এবং পেসমেকার স্থাপন এই বিভাগের অন্তর্ভুক্ত।
অর্থোপেডিক বিভাগে স্পাইন, হিপ ও হাঁটু, ফুট ও অ্যাঙ্কল, ট্রমা, শোল্ডার এবং স্পোর্টস মেডিসিনে বিশেষায়িত সেবা প্রদান করা হয়। আধুনিক রিহ্যাবিলিটেশন সুবিধা, সি-আর্ম এনহ্যান্সড ইমেজিং এবং রোসা রোবোটিক সার্জারি প্রযুক্তি—বিশেষ করে জয়েন্ট রিপ্লেসমেন্টের ক্ষেত্রে—এই বিভাগের অন্তর্ভুক্ত।
এছাড়াও মেডপার্ক হাসপাতাল শিশু চিকিৎসা, মাতৃত্ব ও নবজাতক সেবায় থাইল্যান্ডের অন্যতম পছন্দের গন্তব্য। এখানে উন্নত নবজাতক সাপোর্টসহ নিরাপদ প্রসব সেবার ব্যবস্থা রয়েছে। বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক আইভিএফ প্রযুক্তি ও এআই-সহায়ক ল্যাব সিস্টেম ব্যবহার করে বিভাগটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
রাজধানীর একটি হোটেলে মেডপার্ক হাসপাতাল, ব্যাংকক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। হাসপাতালটির সর্বাধুনিক চিকিৎসা সেবা সম্পর্কে অবহিত করেন মেডপার্কের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ—ডা. বিরাট পিনিয়োপানিত (ইন্টারনাল মেডিসিন), ডা. ইংইউট কন্থারারাত (রেডিয়েশন অনকোলজি), ডা. উইউইট সাঙ্গুয়ানওয়ান (অর্থোপেডিক সার্জারি) এবং ইন্টারন্যাশনাল মার্কেটিং (বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা) বিভাগের ম্যানেজার কাজী শাহরিন সাইফ।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.