ইবিএলের সঙ্গে আর্থিক লেনদেন উন্নত করতে মোংলা বন্দরের সমঝোতা

ইস্টার্ন ব্যাংক (ইবিএল) এবং মোংলা বন্দর কর্তৃপক্ষ (এমপিএ) মোংলা বন্দরে আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

শনিবার (১১ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সম্প্রতি মোংলায় অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ইবিএল ট্রানজেকশন ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. রাশেদুল আলম এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

বন্দরের আর্থিক লেনদেন আরও দক্ষ ও গতিশীল করতে নিরাপদ, আধুনিক এবং নিরবিচ্ছিন্ন ডিজিটাল পেমেন্ট ও কালেকশন সলিউশন চালু করতে উভয় পক্ষ কাজ করবে। এ উদ্যোগের আওতায় ইবিএল ও বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলবে। এর মাধ্যমে বন্দরের ব্যবহারকারীরা ইবিএলের অত্যাধুনিক ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে আর্থিক লেনদেন সম্পন্ন করতে পারবেন।

অনুষ্ঠানে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পিএসসি, বিএন; উপসচিব (পরিচালক–ট্রাফিক) মো. কামাল হোসেন; ডেপুটি চিফ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং অফিসার মো. মাহফুজুর রহমান; চিফ অডিট অফিসার মো. ফজলে আলম; প্রধান প্রকৌশলী–মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফ বিল্লাহ, পিএসসি, বিএমই; এবং ইবিএল ট্রানজেকশন ব্যাংকিংয়ের ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ আরিফ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ক্যাপশন: আধুনিক ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে মোংলা বন্দরে আর্থিক লেনদেন আরও দক্ষ, গতিশীল ও নিরাপদ করার লক্ষ্যে ইস্টার্ন ব্যাংক ও মোংলা বন্দর কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে। সম্প্রতি মোংলায় এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন ইবিএল ট্রানজেকশন ব্যাংকিং, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান মো. রাশেদুল আলম এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (পরিকল্পনা ও উন্নয়ন) ড. এ. কে. এম. আনিসুর রহমান। মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পিএসসি, বিএন এবং ইবিএল ট্রানজেকশন ব্যাংকিংয়ের ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ আরিফ চৌধুরীসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.