জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা ফেরাতে ও স্বচ্ছতা নিশ্চিত করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে সরকার। এর ফলে এখন থেকে অ্যাপের মাধ্যমে নির্ধারিত বরাদ্দের তথ্য যাচাই করে তেল নিতে হবে চালকদের। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং বিআরটিএ-এর সমন্বয়ে চালু হওয়া এই সিস্টেমে নিবন্ধন করা অত্যন্ত সহজ। আপনার স্মার্টফোন বা পিসি ব্যবহার করে ঘরে বসেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
নিবন্ধনের জন্য যা যা প্রয়োজন (Requirements for Registration)]
নিবন্ধন শুরু করার আগে নিচের তথ্য ও নথিগুলো হাতের কাছে রাখুন:
১. জাতীয় পরিচয়পত্র (NID Card) নম্বর।
২. গাড়ির ব্লু-বুক বা স্মার্ট কার্ড (Vehicle Blue Book/Smart Card)।
৩. চ্যাসিস ও ইঞ্জিন নম্বর (Chassis and Engine Number)।
৪. বিআরটিএ নিবন্ধিত সচল মোবাইল নম্বর (Active Mobile Number)।
৫. পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
নিবন্ধনের ধাপসমূহ (Step-by-Step Registration Process):
ধাপ ১: ওয়েবসাইট বা অ্যাপে প্রবেশ (Visit Website or App): প্রথমে আপনার ব্রাউজার থেকে fuelpass.gov.bd ওয়েবসাইটে যান অথবা গুগল প্লে স্টোর থেকে ‘ফুয়েল পাশ’ (Fuel Pass App) অ্যাপটি ডাউনলোড করুন।
ধাপ ২: যানবাহন যাচাই (Vehicle Verification): ওয়েবসাইটে গিয়ে ‘New Registration’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, চ্যাসিস নম্বর এবং ইঞ্জিন নম্বর সঠিকভাবে প্রদান করুন।
ধাপ ৩: ব্যক্তিগত তথ্য প্রদান (Personal Information): আপনার এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিন। সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে বিআরটিএ-এর ডেটাবেজ থেকে আপনার তথ্য যাচাই করে নেবে।
ধাপ ৪: ওটিপি যাচাই (OTP Verification): আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি (OTP) কোড আসবে। কোডটি সাবমিট করে মোবাইল নম্বরটি নিশ্চিত করুন।
ধাপ ৫: পাসওয়ার্ড সেট ও কিউআর কোড (Set Password & QR Code): অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে একটি শক্তিশালী পাসওয়ার্ড সেট করুন। সফলভাবে নিবন্ধন শেষ হলে একটি ইউনিক কিউআর কোড (Unique QR Code) জেনারেট হবে।
স্মার্টফোন না থাকলে কী করবেন? (For Non-Smartphone Users)
যাদের স্মার্টফোন নেই, তারা কম্পিউটারের দোকান বা যেকোনো পিসি থেকে নিবন্ধন করে কিউআর কোডটি প্রিন্ট (Print QR Code) করে লেমিনেটিং করে সাথে রাখতে পারেন। পাম্পে এই প্রিন্ট করা কোডটি স্ক্যান করেই তেল নেওয়া যাবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.