ইসরায়েলি হামলায় লেবাননে ৪ সেনা নিহত

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলায় চার লেবাননি সেনা নিহত হয়েছেন। গতকাল বুধবার দেশটিতে ব্যাপক হামলা চালায় ইসরায়েল, এতে দুই শতাধিক মানুষ নিহত এবং এক হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।এই নিহতদের মধ্যে চার লেবাননি সেনাও রয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সম্মতি হয়। এরপর ইরানে মার্কিনি ও ইসরায়েলি হামলা বন্ধ করে দেয়। পাশাপাশি ইরানও তাদের পাল্টা হামলা বন্ধ করে দেয়।

যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, লেবাননও এ যুদ্ধবিরতির অংশ হবে। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এটি অস্বীকার করেন। এরপর ইসরায়েলি সেনারা লেবাননে ব্যাপক হামলা চালায়, যার ফলে দুই শতাধিক মানুষ নিহত হন।

ইরানে এক মাসের বেশি সময় ধরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধে দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইরানের ফরেনসিক বিভাগের প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে ইরানজুড়ে ৩ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

ফরেনসিক বিভাগের প্রধান জানান, নিহতদের মধ্যে ৪০ শতাংশের পরিচয় শনাক্ত করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তরের জন্য ফরেনসিক পরীক্ষা করা হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় দেশটির সামরিক ও কৌশলগত স্থাপনার পাশাপাশি বেসামরিক জানমালও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.