শেরপুর-৩ আসনের ভোট বর্জনের ঘোষণা জামায়াত প্রার্থীর
অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরের দিকে সংবাদ সম্মেলনে করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন তিনি।
জামায়াতের প্রার্থী অভিযোগ করেন, দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং জালভোট ও প্রকাশ্যে সিল মারার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা ও পুলিশকে জানিয়েও কোনও প্রতিকার পাওয়া যায়নি।
শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এখানে ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী হয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মাহমুদুল হক রুবেল।
এর আগে, আজ জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ আনেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.