বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও গভীর করতে উভয় দেশ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের আমন্ত্রণে এক নৈশভোজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও যুক্তরাজ্যের বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ব্যারোনেস রোসি উইন্টারটন অব ডনকাস্টার সাক্ষাৎ করেন। এ সময় উভয় দেশ অংশীদারিত্ব বজায় রাখার এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এই আলোচনা গুরুত্বপূর্ণ খাতগুলোতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও সুসংহত করার পারস্পরিক ইচ্ছারই প্রতিফলন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.