ট্রাইব্যুনালে আবু সাঈদ হত্যা মামলার আসামিরা, রায় সরাসরি সম্প্রচার

২০২৪ সালের জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় ঘোষণা হবে আজ। রায় ঘোষণার জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে মামলার গ্রেফতার ৬ আসামিকে। আর ট্রাইব্যুনালের রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হবে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

বহুল আলোচিত এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদ, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়সহ ৩০ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে।

এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। এতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.