সূচকের পতনে চলছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে চলছে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা ৩০ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৬ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩০১ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ২ দশমিক ৬৮ পয়েন্ট কমে ১ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ১২ দশমিক ৮৬ পয়েন্ট কমে ২ হাজার ১৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৬৯ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬ টির, দাম কমেছে ২১৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩ টি কোম্পানির শেয়ারদর।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.