আজ রাত থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের আট বিভাগে কালবৈশাখী সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার রাত আটটায় আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা শীর্ষক এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বুধবার রাত আটটা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ওপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তারও বেশি বেগে ঝড়ো হাওয়াসহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
একইসাথে কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.