ইরানে ৪০ দিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন

ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস জানিয়েছে, ইরানিরা এখনো ইন্টারনেট ব্যবহারে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছেন।

বুধবার ইরানে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের ৪০ দিন হলো।

নেটব্লকস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান, উভয় দেশই নিজেদের জয়ী দাবি করলেও যুদ্ধকালীন সেন্সরশিপ এখনো চলছে। ইরানি জনগণ আবারও বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

দেশজুড়ে ইন্টারনেট সেবা প্রায় পুরোপুরি বন্ধ থাকলেও, কিছু কিছু মানুষ স্যাটেলাইট ইন্টারনেট ‘স্টারলিংক’ এবং অন্যান্য বিকল্প পদ্ধতি ব্যবহার করে কোনোমতে ইন্টারনেট ব্যবহার করছেন। তবে এর জন্য তাদের অনেক ঝুঁকি ও উচ্চমূল্য দিতে হচ্ছে।

ইরানে স্টারলিংক ডিভাইস ব্যবহার করা বা সঙ্গে রাখা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের শাস্তি হিসেবে সর্বোচ্চ দুই বছরের জেল হতে পারে।

ইরানি কর্তৃপক্ষ বর্তমানে এই ডিভাইসগুলোর বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছে। এছাড়া স্টারলিংকের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের খরচও অনেক বেশি।

টেলিগ্রাম অ্যাপে এক জিবি স্টারলিংক ডেটা প্রায় ছয় ডলারে (প্রায় চার দশমিক ৫০ পাউন্ড) বিক্রি হচ্ছে। ইরানের সাধারণ মানুষের জন্য এটি অত্যন্ত ব্যয়বহুল। কারণ তাদের গড় মাসিক বেতন মাত্র ২০০ থেকে ৩০০ ডলারের মতো।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.