দুই দফায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া বুধবার দুই দফায় স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, প্রথম দফায় ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে ছোড়া হয় এবং প্রায় ২৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। দ্বিতীয় দফায় আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দুপুর ২টা ২০ মিনিটে, যা প্রায় ৭০০ কিলোমিটার পথ অতিক্রম করে পূর্ব সাগরের দিকে গিয়ে পড়ে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে গেলেও সাম্প্রতিক এই উৎক্ষেপণকে বিশ্লেষকেরা সেই প্রচেষ্টার প্রতি পিয়ংইয়ংয়ের প্রত্যাখ্যান হিসেবে দেখছেন।

এদিকে জাপানের কোস্ট গার্ডও একটি সম্ভাব্য ব্যালিস্টিক বস্তু নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করে জাহাজগুলোকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে উত্তর কোরিয়াকে তাৎক্ষণিকভাবে এমন উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানানো হয়।

উত্তর কোরিয়ার পক্ষ থেকে এই উৎক্ষেপণকে তাদের শক্ত অবস্থানের বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, বারবার শান্তি প্রস্তাবের পরও উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রতি তাদের কঠোর অবস্থান বজায় রাখছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.