যুদ্ধবিরতিতে যুক্ত হলো ইসরায়েল

যুক্তরাষ্ট্র ও ইরানের ঘোষিত যুদ্ধবিরতিতে যোগ দিয়েছে ইসরায়েল। আলোচনার সময়টাতে দেশটি ইরানে সব ধরনের বিমান হামলা স্থগিত রাখতে সম্মত হয়েছে।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির অংশ হিসেবেই ইসরায়েল এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, দুই সপ্তাহের জন্য ইরানের ওপর বোমাবর্ষণ ও সামরিক হামলা স্থগিত রাখা হবে।

তবে এই যুদ্ধবিরতির অন্যতম প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালি সম্পূর্ণ, নিরাপদ ও তাৎক্ষণিকভাবে খুলে দেওয়ার বিষয়টি ইরানের ওপর আরোপ করা হয়েছে। আলটিমেটামের সময়সীমা শেষ হওয়ার মাত্র দেড় ঘণ্টা আগে এই সমঝোতা চূড়ান্ত হয়, যাকে চলমান সংকটের মধ্যে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই দুই সপ্তাহ যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ফিরিয়ে আনতে কতটা কার্যকর হয়, এখন সেটিই দেখার বিষয়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.