ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের ব্যবহৃত রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে ইসরায়েল।
এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, আমরা পরিবহন বিমান ও ডজনখানেক হেলিকপ্টার ধ্বংস করেছি। আজ আমরা বিপ্লবী গার্ডসের ব্যবহৃত রেললাইন ও সেতুগুলোতে হামলা চালিয়েছি।
এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী – আইডিএফ জানিয়েছে, ইরানের সশস্ত্র বাহিনী ব্যবহার করে এমন আটটি সেতুতে তারা হামলা করেছে। তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ বিভিন্ন শহরে এসব হামলা হয়েছে।
এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, কাশানের একটি সেতুতে হামলার ঘটনায় দুইজন নিহত হয়েছেন। ওই ঘটনার কয়েক ঘণ্টা আগে ইসরায়েল ইরানের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে ট্রেনে না ওঠার সতর্কবার্তা দিয়েছিল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.