ট্রাম্পের হুমকি: বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনায় জড়ো হচ্ছেন ইরানিরা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মুখে দেশজুড়ে সব বিদ্যুৎকেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় সেগুলোর চারপাশে জড়ো হতে শুরু করেছে ইরানের সাধারণ মানুষ।

এর আগে ট্রাম্প ফের হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি মঙ্গলবার রাত ৮টার (ইডিটি) মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে চুক্তিতে আসতে রাজি না হয়, তাহলে “আজ রাতেই একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে”।

যদিও গত রোববার এক পোস্টে ডোনাল্ড ট্রাম্পে বলেছিলেন যে ইস্টার্ন টাইম মঙ্গলবার রাত ৮টা (বাংলাদেশ সময় অনুযায়ী এটি আগামীকাল বুধবার ভোর ৬টা) হবে “বিদ্যুৎকেন্দ্র ও সেতু দিবস।” এর মাধ্যমে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.