ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশ রক্ষার জন্য ইতোমধ্যেই ১ কোটি ৪০ লাখ (১৪ মিলিয়ন) ইরানি নাগরিক নিজেদের জীবন উৎসর্গ করতে স্বেচ্ছায় নিবন্ধন করেছেন। তিনি নিজেও ঘোষণা করেছেন, যে কোনও পরিস্থিতিতে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত।
মঙ্গলবার (৭ এপ্রিল) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বেচ্ছায় দেশ রক্ষায় এগিয়ে এসেছে, যা ইরানের নেতৃত্ব প্রতিরোধ ও জাতীয় ঐক্যের বার্তা জোরদার করতে ব্যবহার করছে।
এর পাশাপাশি, ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের নাগরিকদের সতর্ক করেছে যে, রেলব্যবহার ঝুঁকিপূর্ণ। তাদের গণমাধ্যমে ফারসি ভাষায় বার্তা দিয়ে বলা হয়েছে: রাত ৯টা পর্যন্ত সারা দেশে ট্রেনে ভ্রমণ না করার জন্য অনুরোধ করা হচ্ছে। তারা জানিয়েছে, ট্রেনে থাকা বা রেললাইনের কাছে অবস্থান করা জীবনের জন্য বিপজ্জনক হতে পারে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.