ভেঙে দেওয়া হলো বিসিবি, নতুন সভাপতি তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে গঠিত হয়েছে ১১ সদস্যের অ্যাডহক কমিটি।

মঙ্গলবার বিকালে সংবাদ সম্মেলনে পর্ষদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিনুল এহসান।

কমিটি ভেঙে দেওয়ার আগে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে বিস্তারিত বলেন তিনি। আগের নির্বাচনে কোথায় কোথায় অনিয়ম হয়েছে তা তুলে ধরেন। সেজন্য কারা দায়ী তাও উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আমিনুল জানান, বিবিসিতে তিন মাস মেয়াদে তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি করা হয়েছে। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকেও ইমেইলে জানিয়ে এডহক কমিটির নামও পাঠানো হয়েছে। ক্রীড়া পরিষদের পরিচালক আশা করছেন আইসিসি নতুন এডহক কমিটি মেনে নেবে।

কমিটিতে রয়েছেন: সভাপতি- তামিম ইকবাল, রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহিনী, রফিকুল ইসলাম, ফাহিম সিনহা।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.