ইরানের হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী একমাত্র সড়ক পথ, ‘কিং ফাহাদ কজওয়ে’ সেতুটি পুনরায় চালু হয়েছে।
এই সেতুর নিকটবর্তী জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। সেখান থেকে ধ্বংসাবশেষ এসে কোনো ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুটি বন্ধ করে দেয় সৌদি আরব কর্তৃপক্ষ। পরে প্রায় পাঁচ ঘণ্টা পর পুনরায় সেতুটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, সেতু দিয়ে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে।
এই সেতুটি প্রায় ১৫ দশমিক পাঁচ মাইল দীর্ঘ, যা উপসাগরীয় দেশ সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করেছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.