ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের ১৩ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। তারা জানিয়েছে, এ পর্যন্ত ইরানের ১৫৫টির বেশি জাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাংকেতিক নাম ‘অপারেশন এপিক ফিউরি’।

এ বিষয়ে হালনাগাদ তথ্য দিয়ে সেন্টকম জানায়, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদর দপ্তর, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং ইরানের নৌবাহিনীর জাহাজ ও সাবমেরিন।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকে ইরানে তিন হাজার পাঁচশোর বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে অন্তত এক হাজার ৬৬৫ জন বেসামরিক নাগরিক।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.