নগদ ওয়ালেটের মাধ্যমে কেনাকাটা করে হেলিকপ্টার ভ্রমণের বিশেষ পুরস্কার জিতেছেন ঢাকার কাজী ইমন ও আফজাল হোসেন। পবিত্র রমজান উপলক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে তারা সম্প্রতি এই পুরস্কার অর্জন করেন।
মঙ্গলবার (৭ এপ্রিল) কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
হেলিকপ্টার ভ্রমণ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী ঢাকার মোহাম্মদপুরের কাজী ইমন পেশায় একটি বহুজাতিক কোম্পানির বিক্রয় বিভাগের কর্মী। এই উপহারটি কাপল হিসেবে ভ্রমণের সুযোগ থাকায় তিনি তার স্ত্রী সাদিয়া ও মেয়েকে নিয়ে হেলিকপ্টারে ভ্রমণ করেন।
জীবনে প্রথমবারের মতো হেলিকপ্টারে ভ্রমণ করেন ইমনের স্ত্রী সাদিয়া। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, নিজেকে পাখির মতো মনে হয়েছে এবং তিনি খুবই আনন্দিত। ছাব্বিশ বছর বয়সী কাজী ইমন বলেন, বিমানে যাতায়াত করলেও হেলিকপ্টারে ওঠা হয়নি আগে। এবার সুযোগ পেয়ে স্ত্রীসহ দারুণ অভিজ্ঞতা হয়েছে। তিনি আরও বলেন, এই পুরস্কার পাবেন তা কখনো ভাবেননি।
হেলিকপ্টার ভ্রমণের অপর বিজয়ী ঢাকার মিরপুরের আফজাল হোসেন, যিনি স্থানীয় একটি সুপারশপে কাজ করেন। তিনি তার সহকর্মী ও বন্ধু মাসুদ রানাকে নিয়ে হেলিকপ্টার ভ্রমণ করেন।
ভ্রমণ শেষে আফজাল হোসেন বলেন, এই অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন। এমন উপহার জিতবেন তা কখনো কল্পনাও করেননি।
মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকেরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে দুই হাজার টাকার বেশি ক্যাশব্যাক সুবিধাও উপভোগ করেছেন। শীর্ষ জুতার ব্র্যান্ড, পোশাক ও অনলাইন মার্চেন্টে কেনাকাটা করে নগদ ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট করে গ্রাহকেরা এই সুবিধা পান।
এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, এই ক্যাম্পেইনে গ্রাহকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। পুরস্কার বিতরণের পর বিজয়ীদের আনন্দও লক্ষ্য করা গেছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তোলার লক্ষ্য নিয়ে নগদ কাজ করছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.