এবার ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে বলেও দাবি করেছেন তিনি ।
তিনি বলেছেন, পুরো দেশটিকে এক রাতেই ধ্বংস করে দেওয়া সম্ভব। মার্কিন বাহিনী চাইলে তা এক রাতেই করতে পারে। আর আগামীকাল হতে পারে সেই রাত।
সোমবার স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।
এ সময় ইরানের ভূখণ্ড থেকে মার্কিন সেনাকে উদ্ধারসহ যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বেশ ভালোভাবেই এগোচ্ছে বলে তিনি দাবি করেন। সংবাদ সম্মেলনে ট্রাম্পের সঙ্গে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন।
এছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতা না হলে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথও ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে আজ যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা হবে যে কোনো দিনের তুলনায় বেশি। আগামীকাল আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।
এর আগেও একাধিকবার এমন হুঁশিয়ারি দেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, আজকের চেয়েও আগামীকাল বেশি হামলা হবে। এরপরও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকবে ইরানের।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.