সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (০৭ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টা অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৪৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৪ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ০৮ দশমিক ৯৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৬১ কোটি ১৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫৩ টির, দাম বেড়েছে ৬২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭০ টি কোম্পানির শেয়ারদর।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.