ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য ‘জ্বলছে’: রাশিয়া

ইরান যুদ্ধ ভৌগোলিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেছে রাশিয়া। ইসলামি প্রজাতন্ত্র ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল এখন ‘জ্বলছে’ বলে জানিয়েছে ক্রেমলিন।

সোমবার (৬ এপ্রিল) ক্রেমলিনের মুখপাত্র জনাব দিমিত্রি পেসকভ গণমাধ্যমকে বলেন, ওই অঞ্চলে উত্তেজনার মাত্রা বাড়ছে এবং তা অব্যাহত রয়েছে। ইরানের বিরুদ্ধে শুরু হওয়া আগ্রাসনের ফলে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক ও নেতিবাচক পরিণতির দিকে যাচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জনাব ডোনাল্ড ট্রাম্প ইস্টার সানডে উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানকে হুমকি দিয়েছেন। তিনি বলেন, মঙ্গলবারের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া না হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে হামলা চালানো হবে।

এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে জনাব দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া বিষয়টি পর্যবেক্ষণ করছে, তবে এ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে চায় না।

তিনি আরও বলেন, সংঘাতের ভৌগোলিক পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং এর প্রভাব বিশ্বব্যাপী পড়ছে। বিশেষ করে বিশ্ব অর্থনীতির ওপর এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.