এবি ব্যাংক ও আইরনম্যান কোম্পানির মধ্যে কৌশলগত অংশীদারিত্ব স্থাপন

এবি ব্যাংক পিএলসি. ‘উত্তরণ’ নামক এসএমই লোন প্রোডাক্টের অধীনে আইরনম্যান কোম্পানি লিমিটেডের তালিকাভুক্ত ডিলার ও ডিস্ট্রিবিউটরদের আর্থিক চাহিদা পূরণের লক্ষ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য আইরনম্যান কোম্পানি লিমিটেড-এর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

সোমবার (৬ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এবি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব রিয়াজুল ইসলাম গণমাধ্যমকে জানান, ব্যাংকের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান জনাব মোঃ আরিজুল ইসলাম মল্লিক এবং আইরনম্যান কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মুইন রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেছেন।

এসময় আরও উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব জেড. এম বাবর খান, চিফ বিজনেস অফিসার জনাব ইফতেখার এনাম আওয়াল, আইরনম্যান কোম্পানি লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোঃ নাজমুল আলম (এফসিএমএ) এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.