মধ্যপ্রাচ্য নিরাপত্তা পরিস্থিতিতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৯৭২ ফ্লাইট বাতিল করা হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) বেবিচকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক কাওছার মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৮ ফেব্রুয়ারী মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এই কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ফ্লাইট বাতিল শুরু হয়।
তিনি জানান, ২৮ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ ফ্লাইট বাতিল হয় ৩৩৯টি, ১০ মার্চ থেকে ১৯ মার্চ বাতিল হয় ২৭৫টি, ২০মার্চ থেকে ২৯ মার্চ ২২৬টি এবং ৩০ মার্চ থেকে ৬ এপ্রিল ১৩২টি ফ্লাইট বাতিল করা হয়। এ পর্যন্ত সর্বমোট বাতিল হয় ৯৭২টি ফ্লাইট।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.