দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (০৬ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে পেয়েছে বাংলাদেশ অটোকারস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বাংলাদেশ অটোকারস লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১৫ টাকা বা ৮ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং ও নিটিং, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, একমি পেস্টিসাইড, জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ, প্রাইম ব্যাংক, টেকনো ড্রাগ ও এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.