রিয়াদে সিআইএ’র দফতরে এক মিনিটে দু’বার ড্রোন হামলা

এবার মার্কিন গোয়েন্দা দফতরকে নিশানা বানাল ইরান। সৌদি আরবের রাজধানী রিয়াদে এক মিনিটের ব্যবধানে পর পর দু’টি ড্রোন হামলায় কেঁপে ওঠে সিআইএ’র দফতর।

ইরানের সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, সৌদি আরবে মার্কিন দূতাবাসে সিআইএর দফতর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে শনিবার গভীর রাতে।

প্রথমে হামলা চালানো হয় স্থানীয় সময় শনিবার দিবাগত রাত দেড়টায়। তার এক মিনিটের মধ্যেই আরও একটি ড্রোন হামলা চালায়। এই হামলার জেরে মার্কিন গোয়েন্দা দফতরের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি ইরানের।

রিয়াদের মার্কিন দূতাবাসে রয়েছে সিআইএ-র দফতর। সেটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইরানের দাবি। তবে এই হামলায় কারও মৃত্যু হয়েছে কি-না, সেটা স্পষ্ট নয়।

সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য দাবি করা হয়েছে, সিআইএর দফতরের খুব একটা ক্ষতি হয়নি। হামলার জেরে আগুন ধরে গিয়েছিল।

তবে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন দূতাবাসের একাংশ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে থাকা মার্কিন দূতাবাসে সিআইএর দফতরে কীভাবে ড্রোন হামলা হয়েছে, তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ওই প্রশাসনিক কর্মকর্তার দাবি, যদি দিনের বেলায় এই হামলা হতো, তা হলে অনেক প্রাণহানি ঘটতো।

ইরানের সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, এই ঘটনাই প্রমাণ করে দিল যে, আমেরিকানরা যেখানেই থাকুক না কেন, ইরান তাদের নাগাল পাবে।

ওই রাতেই সৌদিতে মার্কিন কূটনীতিদের বাসভবনে হামলার চেষ্টা করে ইরান। দূতাবাস থেকে কয়েক মিটার দূরেই তাদের বাসভবন। কিন্তু সেই হামলা আটকে দেওয়া হয়েছে বলে দাবি সৌদির।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.