সোমবারের মধ্যে ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

ট্রুথ সোশ্যালের এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের উদ্দেশে হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার হবে ইরানে সব কিছু গুড়িয়ে এক করে দেওয়া হবে।

এর কিছুক্ষণ পর প্রেসিডেন্ট ট্রাম্প আবার আশা প্রকাশ করেছেন যে, সোমবারের মধ্যে ইরানের সঙ্গে একটি চুক্তি হবে।

মার্কিন প্রেসিডেন্ট ফক্স নিউজকে বলেছেন যে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে এবং তিনি বিশ্বাস করেন সোমবারের মধ্যে তেহরানের সঙ্গে একটি চুক্তি সম্ভব।

যদিও ইরান বারবার জোর দিয়ে বলেছে যে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করেনি।

ট্রাম্প এর আগে তার ‘ট্রুথ সোশ্যাল’ এ লিখেছিলেন, মঙ্গলবার হবে ইরানে বিদ্যুৎকেন্দ্র ও সেতুর দিন। সেখানে ট্রাম্প ইরানকে ৬ এপ্রিল পর্যন্ত ‘একটি চুক্তিতে আসতে’ অথবা ‘হরমুজ প্রণালী খুলে দিতে আল্টিমেটাম দিয়েছিলেন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.