‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস ২০২৬’ উপলক্ষে এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি পিএফডিএ – ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট (পিএফডিএ-ভিটিসি)-এর সহযোগিতায় এবছরের প্রতিপাদ্য “অটিজম কোন সীমাবদ্ধতা নয়- প্রতিটি জীবন মূল্যবান” উদযাপন করেছে। এ উপলক্ষে পিএফডিএ-ভিটিসি প্রাঙ্গণে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমটিবি ফাউন্ডেশনের সিইও সামিয়া চৌধুরী এবং সহযোগী নাজমুস সাকিব। এছাড়াও উপস্থিত ছিলেন পিএফডিএ-ভিটিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন ফেরদৌস এবং অধ্যক্ষ বেগম নুরজাহান দীপা, সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বিশেষ এই দিবস উদযাপনের অংশ হিসেবে, এমটিবি ফাউন্ডেশন গত বছর চালু করা কিশোর-কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক বিশেষায়িত প্রশিক্ষণ মডিউল সফলভাবে বাস্তবায়নের জন্য কেয়ারগিভার, অভিভাবক ও শিক্ষকদের স্বীকৃতি প্রদান করে। এছাড়াও, প্রশিক্ষণ মডিউলটির অগ্রগতি মূল্যায়ন, অর্জিত জ্ঞান পুনর্ব্যক্তকরণ এবং অংশগ্রহণকারীদের সক্ষমতা আরও জোরদার করার লক্ষ্যে একটি সমন্বিত ফলো-আপ সেশন আয়োজন করা হয়।
এই উদ্যোগের মাধ্যমে অটিজমে আক্রান্ত ব্যক্তিদের সহায়তায় সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.