ট্রাস্ট ব্যাংক পিএলসি চালু করলো টিএপির জন্য ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স সুবিধা

সম্প্রতি ট্রাস্ট ব্যাংক পিএলসি তাদের হেড অফিস, জাহাঙ্গীর গেট, ঢাকায় TAP-এর ডিস্ট্রিবিউটর, ডিলার ও মার্চেন্টদের জন্য আনুষ্ঠানিকভাবে ‘ডিস্ট্রিবিউশন ফাইন্যান্স’ সুবিধা চালু করেছে। ট্রাস্ট ব্যাংক পিএলসি-র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আহসান জামান চৌধুরী এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

রবিবার (৫ এপ্রিল) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই সুবিধার মাধ্যমে TAP-এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ককে প্রয়োজনীয় চলতি মূলধন অর্থায়ন প্রদান করা হবে।

এর ফলে বাংলাদেশে ডিজিটাল আর্থিক সেবার প্রসার ত্বরান্বিত হবে এবং দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাতের সম্প্রসারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.