বাংলাদেশে এআই-নির্ভর প্রিমিয়াম আল্ট্রাবুক ল্যাপটপ লঞ্চ করেছে গ্লোবাল ব্র্যান্ড

বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম আল্ট্রাবুকের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আধুনিক কর্পোরেট ব্যবহারকারী, কনটেন্ট ক্রিয়েটর এবং হাই-পারফরম্যান্স নির্ভর ব্যবহারকারীদের জন্য দেশের অন্যতম অনুমোদিত আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্রিমিয়াম আল্ট্রা-স্লিম এআই ল্যাপটপ লেনোভো ইয়োগা স্লিম ৭-আই (এমটিএম- ৮৩সিভি০০ই১আইএন)।

রবিবার (৫ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

শক্তিশালী পারফরম্যান্স ও স্টাইলিশ ডিজাইনের এই ল্যাপটপে রয়েছে সর্বাধুনিক ইন্টেল কোর আল্ট্রা ৯ ১৮৫এইচ প্রসেসর, যা এআই-চালিত কাজসহ উচ্চক্ষমতাসম্পন্ন অ্যাপ্লিকেশন পরিচালনায় সক্ষম। এছাড়া এর অত্যাধুনিক ফিচারস থাকার ফলে মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট কিংবা হেভি ওয়ার্কলোড সহজেই পরিচালনা করা যায়।

কনটেন্ট ক্রিয়েশন, ডিজাইন ও এন্টারটেইনমেন্টে আরও জীবন্ত ও নিখুঁত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাওয়ার জন্য এতে রয়েছে ১৪-ইঞ্চি ওলেড ডিসপ্লে, যা ১০০% ডিসিআই পি-থ্রি কালার গ্যামট, ডলবি ভিসন এবং উচ্চ কনট্রাস্ট প্রদান করে।

মাত্র প্রায় ১.৩৯ কেজি ওজন এবং স্লিম অ্যালুমিনিয়াম বডি ডিজাইনের কারণে ল্যাপটপটি সহজে বহনযোগ্য, যা মোবাইল প্রফেশনালদের জন্য একটি উপযুক্ত সমাধান। তাছাড়া এর আধুনিক কানেক্টিভিটি সুবিধা এটিকে একটি পূর্ণাঙ্গ প্রোডাক্টিভিটি ডিভাইসে পরিণত করেছে।

বর্তমানে এই প্রিমিয়াম আল্ট্রাবুকটি পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর অফিসিয়াল ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার পয়েন্টসমূহে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.