সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (৫ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আরএফএল।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে সর্বোচ্চ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১০ টাকা ৪ পয়সা বা ৭ দশমিক ০৩ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ড্যাফোডিল কম্পিউটারস পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের দর বেড়েছে ৪ দশমিক ৫৫ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, জনতা ইন্স্যুরেন্স, কেডিএস এক্সেসরিজ, এপেক্স ট্যানারী, এপেক্স স্পিনিং, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ও ডরিন পাওয়ার।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.