বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষ্যে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা প্রগতির জন্য জ্ঞান, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর এর সহযোগিতায় আগামীকাল ০৬ এপ্রিল ২০২৬, সোমবার সকাল ১১টায় “উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়ন: বাংলাদেশ পরিপ্রেক্ষিত” শীর্ষক ওয়েবিনারের আয়োজন করেছে।
রবিবার (৫ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
দেশব্যাপী উচ্চ রক্তচাপের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়লেও তা মোকাবেলায় প্রয়োজনীয় এবং টেকসই অর্থায়নের ঘাটতি রয়েছে। ফলে সবার জন্য নিরবচ্ছিন্নভাবে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এ খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা গেলে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন অসংক্রামক রোগ যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক ইত্যাদি প্রতিরোধের মাধ্যমে অসংখ্য জীবন বাঁচানো সম্ভব হবে। বিদ্যমান পরিস্থিতি এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য এ আয়োজন করা হয়েছে।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর মোহাম্মদ এনামুল হক, মহাপরিচালক অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ।
ওয়েবিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত থাকবেন, মুহাম্মদ রূহুল কুদ্দুস, সাবেক অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কান্ট্রি লিড, গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর জিএইচএআই; অধ্যাপক ডক্টর সোহেল রেজা চৌধুরী, বিভাগীয় প্রধান, ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট; অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ রিয়াদ আরেফিন, উপ মহাব্যবস্থাপক বিক্রয় ও বিপণন, এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড ইডিসিএল; দৌলত আকতার মালা, সভাপতি, ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ; এবং এবিএম জুবায়ের, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা।
ওয়েবিনারে সক্রিয় অংশগ্রহণের জন্য আগ্রহীদের নির্ধারিত সময় সকাল ১১টায় জুম লিংকে প্রবেশ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
ওয়েবিনারের জুম লিংক: https://us06web.zoom.us/j/88426450606?pwd=WJD5mOVmin3DFKytLmhyx2ND241TR8.1
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.