বিকাশ এজেন্ট পয়েন্ট থেকেই এখন মেটাল মোটরস লিমিটেড-এর মেকানাইজড কৃষি যানবাহন কেনার কিস্তি পরিশোধ করতে পারবেন কৃষকরা।
মাঠ পর্যায়ে কিস্তি সংগ্রহ প্রক্রিয়াকে আরও সহজ ও নিরাপদ করতে বিকাশ-এর ‘এজেন্ট টু মার্চেন্ট’ (এটুএম) ক্যাশ কালেকশন সল্যুশন ব্যবহার করবে মেটাল মোটরস। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
চুক্তির আওতায় সারাদেশে ছড়িয়ে থাকা বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কৃষকরা সহজেই কিস্তি জমা দিতে পারবেন। জমাকৃত অর্থ সরাসরি মেটাল মোটরসের অ্যাকাউন্টে ইলেকট্রনিক মানি (ই-মানি) হিসেবে যুক্ত হবে। এতে অর্থ ব্যবস্থাপনার ঝুঁকি কমবে এবং লেনদেন প্রক্রিয়া হবে আরও দ্রুত ও সাশ্রয়ী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটাল মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল, পরিচালক সারাহ জামিল ও সাদ জামিল, সিইও মো. মিজানুর রহমান এবং বিকাশ-এর চিফ কমার্শিয়াল অফিসার আলী আহম্মেদ, হেড অব বিজনেস সেলস মাশরুর চৌধুরী ও জেনারেল ম্যানেজার মো. সোমেল রেজা খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, বিকাশ-এর ক্যাশ কালেকশন সল্যুশন ইতোমধ্যে টেলিকম, সিমেন্ট, বেভারেজ, লাইফস্টাইল, খাদ্য ও ওষুধসহ বিভিন্ন খাতে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে মাঠ পর্যায়ের আর্থিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ, নিরাপদ ও কার্যকর হচ্ছে এবং দেশের ডিজিটাল লেনদেন ব্যবস্থাও শক্তিশালী হচ্ছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.