জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচিতে লেনদেনের সময় আধা ঘণ্টা কমছে। এছাড়া স্টক এক্সচেঞ্জের কর্মঘন্টায়ও পরিবর্তন আসছে।
আগামী রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন ও স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে। আজ শনিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাঠানো এক সংবাদ বিজ্প্তিতে লেনদেনের নতুন সময়সূচি জানানো হয়েছে।
ডিএসই সূত্রে জানা গেছে, আগামী রোববার থেকে প্রতিদিন শেয়ার বাজারের লেনদেন সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ২ টা পর্যন্ত চলবে।
বর্তমানে সকাল ১০ টায় লেনদেন শুরু হয়, তা বেলা ২ টা ৩০ পর্যন্ত চলে।
নতুন সূচি অনুসারে, ডিএসইতে সকাল ১০ টা থেকে বেলা ১ টা ৫৫ মিনিট পর্যন্ত হবে কন্টিনিউস সেশন। আর বেলা ১ টাা ৫৫ মিনিট থেকে বেলা ২টা পর্যন্ত হবে পোস্ট ক্লোজিং সেশন।
অন্যদিকে ডিএসইর অফিসের সময়সূচি হবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা।
এর আগে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক বৈঠকে জ্বালানি সংকট মোকাবিলায় অফিস সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে সব সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। অর্থাৎ অফিসের সময় ১ ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। অন্যদিকে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন আলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। তবে আনুষঙ্গিক কাজ শেষ করতে বিকেল ৪টায় ব্যাংক বন্ধ হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.