দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ থেকে ০২ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দরপতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০ দশমিক ৫৬ শতাংশ। দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফাস ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদরও একই হারে, অর্থাৎ ৩০ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০ দশমিক ৫৬ শতাংশ।
এছাড়া সাপ্তাহিক দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো এপিএসসিএল বন্ড, প্রিমিয়ার লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, ফিনিক্স ফাইন্যান্স, ফ্যামিলি টেক্স, ফার্স্ট ফাইন্যান্স এবং রিজেন্ট টেক্সটাইল।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.