জ্বালানি সংকট মোকাবিলায় অফিস সূচিতে পরিবর্তন

মার্কেট-শপিং মল বন্ধ হবে আগে আগে

জ্বালানি সংকট মোকাবিলায় অফিসের সময়সূচি পরিবর্তনসহ বেশ কিছু বিষয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে সরকারি-বেসরকারি অফিস শুরু হবে সকাল ৯টায়, তা বিকেল ৪টা পর্যন্ত চলবে। অন্যদিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। অন্যদিকে, সব দোকানপাট ও শপিং মল বন্ধ করতে হবে সন্ধ্যা ৬টায়।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

একই সভায় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দোকানপাট ও শপিং মল খোলা রাখার সময় কমানো হয়েছে। এখন থেকে মার্কেট ও শপিং মল সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখা যাবে।

তবে শিক্ষাপ্রতিষ্ঠানে সময়সূচি বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী রোববার এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এর আগে শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলন আভাস দিয়েছিলেন, সরকার একদিন পর পর অনলাইন ক্লাসের কথা ভাবছে। অর্থাৎ, একদিন ফিজিক্যাল ক্লাস হলে, পরদিন ক্লাস হবে অনলাইনে।

সংসদ অধিবেশন শেষে রাত ৮টা ৫০ মিনিটে মন্ত্রিসভা বৈঠক শুরু হয়। আর শেষ হয় ১১টা ৪০মিনিটে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এসব তথ্য জানান।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.