মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, ইরান যুদ্ধ ইস্যুতে ফ্রান্স যুক্তরাষ্ট্রকে কোনো সহযোগিতা করেনি। একই সাথে, ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁকে ব্যক্তিগতভাবেও আক্রমণ করে মন্তব্য করেছেন।
গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট বলেছেন যে মানুয়েল ম্যাক্রঁর স্ত্রী “তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করেন”।
ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে এমানুয়েল ম্যাক্রঁ বলেন, ট্রাম্পের ওই মন্তব্য অশোভন ও এর কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই।
কৌশলগত বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অবস্থান নিয়ে সমালোচনা করে বলেন, তারা ধারাবাহিকভাবে পরস্পরবিরোধী সংকেত দিচ্ছে। অতিরিক্ত কথাবার্তা হচ্ছে। পরিস্থিতি এলোমেলো হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দরকার স্থিতিশীলতা, শান্তি এবং শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যাওয়া। এটা কোনো শো নয়।
ম্যাক্রঁ আরও বলেন, সিরিয়াস হতে চাইলে প্রতিদিন নিজেদের অবস্থান বদলানো যায় না।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.