বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আগেই দুজন পরিচালক পদত্যাগ করেছিলেন। এবার বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বিসিবি থেকে সরে দাড়িয়েছেন বলে জানা গেছে।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত এই পরিচালক বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। একের পর এক পরিচালকের পদত্যাগে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বেকায়দায় থাকলেও এ নিয়ে যেন তার কোনও হেলদোল নেই । এমনিতে প্রিমিয়ার লিগ হচ্ছে না। ক্রিকেটাররাও চরম আর্থিক সংকটে রয়েছেন। সংকট কাটাতে কোনও পক্ষই সেভাবে এগিয়ে আসছে না।
এমন অস্থিতিশিল সময়ে আগামী ৪ এপ্রিল বিসিবির সভা হতে যাচ্ছে। মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ের সভাতে চলমান পরিস্থিতি ও নিউজিল্যান্ড সিরিজ সহ অনেক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে বিসবি মিডিয়া কমিটির চেয়ারম্যান মোখছেদুল কামাল বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.