ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় ৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে।
ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তারা গত ২৪ ঘণ্টায় লেবানন-এ হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনা সাইট ও অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি স্থলবাহিনী লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ সেল শনাক্ত করে উচ্ছেদ করেছে এবং হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে। আর ইসরায়েলি নৌবাহিনী হিজবুল্লাহর একটি অস্ত্রের গুদামে হামলা চালিয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে ২৪ ঘণ্টায় ৪০ জনের বেশি হিজবুল্লাহ সদস্যকে হত্যা করা হয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.